২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার বিপক্ষে ১৯৮ রানের বিশাল জয় পেয়েছে অনুর্ধ্ব ১৭ ক্রিকেট দল

তামিম ইকবালের শত রানের সুবাদে বাংলাদেশ অনুর্ধ্ব ১৭ ক্রিকেট দল মালয়েশিয়া অনুর্ধ্ব ১৭ দলের বিপক্ষে ১৯৮ রানের বিশাল এক জয় পেয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 09:20 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ দল ৪ উইকেটে ৩৩২ রান করে। তামিম ইকবাল সেঞ্চুরি এবং সাকিব আল আহসান ৮২ রান করেন। এছাড়া মাহমুদুল হাসান ৬৫, শুভ ৪০ এবং অমিত মজুমদার ১৫ রান করেন। ৩৩৩ রানের বিশাল জয়ের লক্ষে নেমে ১৩৪ রানেই অল আউট হয়ে যায় মালয়শিয়া।

শুভ তিনটি, সাফায়েত, রায়হান এবং মুক্তার দুটি করে উইকেট লাভ করেন। রুম্মান একটি উইকেট লাভ করেন।

নাফিস ইকবালের ছোট ভাই এবং সাবেক অধিনায়ক আকরাম খানের ভাগ্নে তামিম ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

সোমবার শ্রীলংকার বিরুদ্ধে বাংলাদেশ তাদের দ্বিতীয় ম্যাচ খেলচ্ছে।