২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লীগে ঢাকা ওয়ান্ডারার্সকে ৩-১ গোলে হারিয়েছে শেখ রাসেল

প্রিমিয়ার লীগের রোববারের খেলায় ৩-১ গোলে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে হারিয়ে শেখ রাসেল তাদের ষষ্ঠ জয় পেয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

এ জয়ের ফলে ১৫ ম্যাচে তাদের সংগ্রহ দাঁড়ালো ২২ পয়েন্ট। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সের সংগ্রহ ১২ পয়েন্ট।

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বিজয়ী দলের পক্ষে বুলবুল, ইউসুফ এবং হানিফ একটি করে গোল করেন।

গতবারের চ্যাম্পিয়ন শেখ রাসেল ৪১ মিনিটে তাদের প্রথম গোল পায়। ৪৭ মিনিটে ঢাকা ওয়ান্ডারার্সের জালাল একটি গোল পরিশোধ করেন। এর এক মিনিট পর শেখ রাসেলের হানিফ এবং দুই মিনিট পর ইউসুফ আরো একটি গোল করে দলের জয় নিশ্চিত করেন।