২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্ত:বিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা ঢাবিতে শুরু

৩ দিনব্যাপী আন্ত:বিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুলে শুরু হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2005, 06:19 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ৬ টি বিশ্ববিদ্যালয়ের মোট ৬০ জন প্রতিযোগী এতে অংশ নিচ্ছে। সাঁতারের মোট ১৪ টি ইভেন্টে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২৩ আগস্ট প্রতিযোগিতা শেষ হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটার পোলো কমিটির সভাপতি ড. এবিএম ওবায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ রাশিদুল হাসান এবং শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক আ. ফ. ম মোফাজ্জেল উপস্থিত ছিলেন।