সিনসিনাটি মাস্টার্স কাপের ফাইনালে ফেদেরার
সুইস টেনিস তারকা রজার ফেদেরার দুই দশমিক ৪৫ মিলিয়ন ডলার মূল্যের এটিপি সিনসিনাটি মাস্টার্স কাপ টুর্নামেন্টে ৪-৬, ৭-৫, ৬-৪ সেটে ওয়াইল্ড কার্ড প্রাপ্ত রডি জিনপ্রির বিরুদ্ধে জয় লাভ করে ফাইনালে উঠেছেন।
তৃতীয় বাছাই অস্ট্রেলিয়ান লেইটন হিউইট এবং আমেরিকান এন্ডি রডিকের মধ্যে অনুষ্ঠেয় ম্যাচের বিজয়ী মুখোমখি হবেন রজার ফেদেরার’র।
ফেদেরার এ মৌসুমে শেষ ১৭টি ম্যাচের একটিতেও হারেনি। ইউএস ওপেন টুর্নামেন্টের আগে এটাই তার প্রথম টুর্নামেন্টে।
