হরতালে নিরব ক্রীড়াঙ্গন
বিরোধী দল আহুত সকাল-সন্ধ্যা হরতালের কারণে শনিবার নিরব ছিল দেশের ক্রীড়াঙ্গন।
চলমান প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ, ওরিয়েন্ট ব্রেড ফেডারেশন কাপ হ্যান্ডবল এবং সার্ভিসেস কাবাডি টুর্নামেন্টের কোন খেলা অনুষ্ঠিত হয়নি।
প্রিমিয়ার ফুটবলের বাতিল হয়ে যাওয়া শেখ রাসেল ক্রীড়া চক্র এবং ঢাকা ওয়ান্ডারার্সের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার। এছাড়া লিগের অন্য খেলাগুলো বডিলি শিফট হয়ে যাবে।
ওরিয়েন্ট ব্রেড ফেডারেশন কাপ হ্যান্ডবলের ফাইনাল ম্যাচ শনিবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হরতালের কারণে বাতিল হয়ে যাওয়া এ ম্যাচটিও রোববার অনুষ্ঠিত হবে। এছাড়া সার্ভিসেস কাবাডি টুর্নামেন্টে শনিবারের বাংলাদেশ সেনাবাহিনী ‘এ’ বনাম বাংলাদেশ সেনাবাহিনী ‘বি’, বিডিআর ‘এ’ বনাম বিডিআর ‘বি’ ম্যাচ দু’টিও রোববার অনুষ্ঠিত হবে।
