ইংল্যান্ডের সাথে প্রীতি ম্যাচ খেলার ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা
আর্জেন্টিনা ১২ নভেম্বর জেনেভায় ইংল্যান্ডের সাথে একটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এ তথ্য জানিয়েছে।
ইতোমধ্যে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।
১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে আর্জেন্টাইন গ্রেট ডিয়াগো ম্যারাডোনা ইংল্যান্ডের বিরুদ্ধেই ‘ঈশ্বরের হাত’ খ্যাত গোলটি করেন। ম্যাচটিতে আর্জেন্টিনা ২-১ গোলে জয়ী হয়।
এদিকে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ-এর এই ঘোষণা সম্পর্কে কোনও কিছু জানায়নি।
ইংল্যান্ড বিশ্বকাপ কোয়ালিফাইং পর্বে গ্রুপ ৬ এর দ্বিতীয় স্থানে রয়েছে।
