২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সফরের সময়সূচি পরির্তনের ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রস্তাব প্রত্যাখান করেছে পিসিবি

পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) অনুরোধ প্রত্যাখান করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2005, 10:43 AM

Updated : 26 Apr 2022, 06:00 PM

অস্ট্রেলিয়া দল ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তান সফরে যাওয়ার কথা। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া সফরের সময়সূচি পবিরর্তন করে বিশ্বকাপের পরেই ২০০৭ সালের আগস্ট মাসে সফর আয়োজনের জন্য অনুরোধ করছে।

পাকিস্তান সফরে অস্ট্রেলিয়ার তিনটি টেস্ট এবং পাঁচটি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার কথা।

পিসিবি’র একজন মূখপাত্র বলেন, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া আমাদের অনুরোধ জানিয়েছে যে, সফরের সময়সূচি ২০০৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে পারবর্তন করে যেন ২০০৭ সালের আগস্ট মাসে করা হয়। কিন্তু প্রস্তাবটি আমরা প্রত্যাখান করেছি কারণ আগস্ট-সেপ্টেম্বর মাসে পাঞ্জাবের আবহাওয়া ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য উপযুক্ত নয়।

আসন্ন মৌসুমে পাকিস্তন সফর করবে ইংল্যান্ড ও ভারত। তাছাড়া আগামী বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তান আয়োজন করতে যাচ্ছে এশিয়ান কাপ।