প্রিমিয়ার লীগে ৩-০ গোলে দিপালীকে পরাজিত করেছে মুক্তিযোদ্ধা
প্রিমিয়ার লীগের শুক্রবারের খেলায় মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র ৩-০ গোলে দিপালীকে পরাজিত করে সহজ জয় পেয়েছে।
এ জয়ের ফলে ১৫ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লীগের পয়েন্ট তালিকার ৪র্থ অবস্থানে থাকলো মুক্তিযোদ্ধা। অন্যদিকে সমসংখ্যক ম্যাচে দিপালীর সংগ্রহ মাত্র ২ পয়েন্ট।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় মুক্তিযোদ্ধার পক্ষে কাঞ্চন দু’টি এবং পল ১ টি করে গোল করেন।
খেলা শুরুর ৪২ মিনিটের মাথায় প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় পল। ৫৬ মিনিটে এবং ৬৮ মিনিটে পরপর দু’টো গোল করে দলের জয় শতভাগ নিশ্চিত করেন কাঞ্চন । লীগের সবচেয়ে দুর্বল দল দিপালী প্রথমার্ধে বেশ কয়েকটি সূযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।
এদিকে হরতালের কারণে শনিবারের শেখ রাসেল এবং ঢাকা ওয়ান্ডার্সের মধ্যেকার খেলাটি রোববার অনুষ্ঠিত হবে।
