“বাংলাদেশের ক্রিকেট: আজ ও আগামীকাল” শীর্ষক সেমিনার রোববার
দেশের ক্রিকেটের বর্তমান ও ভবিষ্যত নিয়ে রোববার একটি সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন (বিএসজেএ)।
সা’দত স্মৃতি সংসদের পৃষ্ঠপোষকতায় “বাংলাদেশের ক্রিকেট: আজ ও আগামীকাল ” শীর্ষক সেমিনারটি ২১ আগস্ট রোববার সকাল সাড়ে ১১ টায় জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে।
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করবেন বিএসজেএ’র সদস্য ও ক্রিকেট ব্যক্তিত্ব জালাল আহমেদ চৌধুরী।
সেমিনারে পঠিত প্রবন্ধের উপর আলোচনায় অংশ নেবেন জাতীয় দলের বর্তমান ও সাবেক অধিনায়ক এবং দেশের বিশিষ্ট সংগঠক ও সাংবাদিকবৃন্দ।
