২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওরিয়েন্ট ব্রেড হ্যান্ডবলের ফাইনাল রোববার

ওরিয়েন্ট ব্রেড কাপ হ্যান্ডবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আগামী ২১ আগস্ট রোববার অনুষ্ঠিত হবে। অন্যদিকে শুক্রবার অনুষ্ঠিত ৩য় স্থান নির্ধারনী ম্যাচে নারিন্দা জয় পায়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 05:58 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

হরতালের কারনে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এবং বাংলাদেশ পুলিশের মধ্যেকার ফাইনাল খেলা শনিবারের পরিবর্তে রোববার বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে।

শুক্রবারের ৩য় স্থান নির্ধারনী ম্যাচে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব ৩১-১৯ গোলে রাজশাহী সিটি কর্পোরেশনকে পরাজিত করে।

বিজয়ী দলের পক্ষে আকরাম ৯ টি, এবং সুলতান ৬ টি গোল করেন। রাজশাহীর পক্ষে রনি এবং হামিদ ৪ টি করে গোল করেন।