২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের নতুন কোচ কেভিন কারেন

দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে বাজেভাবে টেস্ট সিরিজে পরাজিত হওয়ার পর জিম্বাবুয়ের কোচ ফিল সিমন্সকে বরখাস্ত করা হয়েছে। আর সিমন্সের স্থলাভিষিক্ত হয়েছেন কেভিন কারেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 12:24 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

তিনি আগামি মাস থেকে ভারতের বিরুদ্ধে অনুষ্ঠেয় দুই টেস্টের সিরিজে জিম্বাবুয়ের দায়িত্ব পালন করবেন।

নিজেদের মাটিতে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের কাছে এক ইনিংস ও ৪৬ রানের বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর সাবেক উইন্ডিজ ক্রিকেটার সিমন্সকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। সিরিজে নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে জিম্বাবুয়েকে।

৪৫ বছর বয়সী কারেন দায়িত্ব নিতে রাজি বলে জানিয়েছেন।

কারেন বলেন, ত্রিদেশীয় সিরিজে ক্রিকেটারদের প্রস্তুত করাই আমার মূল উদ্দেশ্য।

ত্রিদেশীয় সিরিজে অংশ গ্রহণ করবে ভারত, নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ে। বুলাওয়েতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে জিম্বাবুয়ে এবং নিউজিল্যান্ড।

কারেন অল-রাউন্ডার হিসেবে জিম্বাবুয়ের হয়ে ১১টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন এবং ১৯৮৩ ও ১৯৮৭ সালে বিশ্বকাপ টুর্নামেন্টে জিম্বাবুয়ের প্রতিনিধিত্ব করেছিলেন।