২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফএ নকআউট টুর্নামেন্টে খেলবে লন্ডনের স্পোর্টিং বেঙ্গল ইউনাইটেড

অপেশাদার ফুটবলারদের ক্লাব স্পোর্টিং বেঙ্গল ইউনাইটেড হচ্ছে প্রথম এশিয়ান ক্লাব যারা এ সপ্তাহের শেষে এফএ কাপ টুর্নামেন্টে অংশ গ্রহণ করবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 11:40 AM

Updated : 26 Apr 2022, 06:00 PM

এফএ কাপ টুর্নামেন্টে হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরনো নকআউট টুর্নামেন্ট।

লন্ডন ভিত্তিক ক্লাব স্পোটিং বেঙ্গল ইউনাইটেড টুর্নামেন্টে প্রিলিমিনারি রাউন্ডের শেষ পর্যায়ে মুখোমুখি হবে ওয়্যার ক্লাবের।

স্পোর্টিং বেঙ্গল ইউনাইটেড ক্লাব এবছর আবার তাদের ১২৫ বছর উৎযাপন করতে যাচ্ছে।

স্পোর্টিং বেঙ্গল ইউনাইটেড ক্লাবের চেয়ারম্যান সুরত মিয়া বলেন, “আমাদের এ টুর্নামেন্টে অংশ গ্রহণের কারণে এ বছরের প্রতিযোগিতা এশিয়ান সম্প্রদায়ের জন্য সত্যিই ঐতিহাসিক মুহূর্ত।”

“আমরা চাই সমগ্র সম্প্রদায়কে সফলতার সাথে সামনের দিকে নিয়ে যেতে এবং এশিয়ান ফুটবলারদের মূলধারার ফুটবলের সাথে যুক্ত করতে।”

“ম্যাচ জয় করতে পারলে তা চমৎকার হবে। পরবর্তী রাউন্ড আমাদের এখানেই হবে। মাইল এন্ড স্টেডিয়ামে এফএ কাপ গেমস আয়োজিত হলে তা স্থানীয় সম্প্রদায়ের জন্য বাড়তি আনন্দ দিবে।”

লন্ডনে এশিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য র্স্পোটিং বেঙ্গল ইউনাইটেড ১৯৯৬ সালে স্থাপিত হয় এবং ২০০৩ সালে সিনিয়ন ক্লাবের মর্যদা পায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।