গ্রামীন ফোন পেসার হান্টের তৃতীয় পর্ব শুরু হবে ২ সেপ্টেম্বর
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে গ্রামীন ফোন পেসার হান্টের তৃতীয় পর্ব। এই পেসার হান্ট কর্মসূচী চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাহিদুল হাসান খান এবং ওয়াসকুরনী আহমেদ ছাড়া নির্বাচিত অন্য পেসারদের ২ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় বিকেএসপিতে রিপোর্ট করার অনুরোধ জানিয়েছে।
জাহিদুল হাসান খান এবং ওয়াসকুরনী আহমেদ প্রশিক্ষণের জন্য দুই সপ্তাহ ভারতের এমআরএফ পেস ফাউন্ডেশনে অবস্থান করবেন।
পেসার হান্ট শিবিরে ডাক পাওয়া অন্য পেসাররা হলেন-ইমরান হোসেন (খুলনা), মোহাম্মদ আবেদ আলী, মোহাম্মদ মামুন (রাজশাহী), মাহবুবুর আলম রবিন (ফরিদপুর), শেখ রবিউল ইসলাম (সাতক্ষীরা), মোহাম্মদ আজিম (ঢাকা), কামরুল ইসলাম (চট্টগ্রাম) এবং শুভাশীষ রায় (রংপুর)।
