ডেনমার্কের কাছে ইংল্যান্ডের লজ্জাজনক পরাজয়
ইংল্যান্ড ডেনমার্কের বিপক্ষে খেলতে গিয়ে দ্বিতীয়ার্ধে মাত্র সাড়ে সাত মিনিটে তিন গোল খেয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ম্যাচে ৪--১ গোলে লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে ইংল্যান্ড।
ডেনমার্ক দলের চার্লটনের স্ট্রাইকার ডেনিস রোমেদাল দুই গজ দূর থেকে প্রথম গোল করেন।
ডেনমার্কের পক্ষে ম্যাচে ডেনিস রোমেদাল ৬০ মিনিটে, জন দাহি টমাসন ৬৩ মিনিটে এবং গ্রেভগার্ড ৬৭ মিনিটে এবং লারসেন ৯০ মিনিটের মাথায় গোল চারটি করেন।
ইংল্যান্ডের পক্ষে একমাত্র গোলটি ৮৭ মিনিটে করেন ওয়েনি রুনি।
দ্বিতীয় গোল হজম করার পর ইংল্যান্ডের ডিফেন্স ভেঙ্গে যায়।
একমাত্র রুনি প্রতিপক্ষের ডিফেন্স ভেদ করে প্রবেশ করতে সমর্থ হন। সফরকারিদের মধ্যে তিনিই ছিলেন স্পষ্টতই স্বতন্ত্র।
অন্যদিকে ডেনমার্ক ইংল্যান্ডকে পরাজিত করার দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে নিয়েই মাঠে নেমেছিল।
ম্যাচে এক সময় ইংল্যান্ড গোলের সুযোগ সৃষ্টি করেছিল। ম্যাচের ১৫ মিনিটের মধ্যে ফ্রেঙ্ক লেম্পপার্ক এবং ডেভিড বেকহ্যাম গোলের সুযোগ সৃষ্টি করেছিল। অধিনায়ক বেকহ্যামের মাপা নিচু শট গোল পোস্টের বাইরে দিয়ে চলে যায়।
রুনি আরকটি গোলের দেখা পেতেন যদি না তিনি ডেনমার্কের ফুটবলার পার নেলসেনকে ফাউল না করতেন। রেফারি গোলটি বাদ দিয়ে দেন।
ইংলিশ ম্যানেজার এরিসন হাফ-টাইমের পর চারবার খেলোয়াড় পরিবর্তন করেন। রিয়াল মাদ্রিদের ফুটবলার মাইকেল ওয়েকে মাঠে নামিয়েও পরাজয় থেকে রক্ষা পায়নি ইংল্যান্ড।
