বাংলাদেশ রাইফেলস, রাজশাহী সিটি কর্পোরেশন, বাংলাদেশ পুলিশ এবং নারিন্দা প্রগতি বয়েস ক্লাব ওরিয়েন্ট ব্রেড কাপ হ্যান্ডবলের সেমিফাইনালে
বাংলাদেশ রাইফেলস (বিডিআর), রাজশাহী সিটি কর্পোরেশন, বাংলাদেশ পুলিশ এবং নারিন্দা প্রগতি বয়েস ক্লাব ওরিয়েন্ট ব্রেড কাপ হ্যান্ডবলের সেমিফাইনালে উঠেছে।
আগামী বৃহষ্পতিবার দু’টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে।
বুধবার দিনের প্রথম খেলায় বাংলাদেশ রাইফেলস (বিডিআর), ঢাকা মেরিনার্স ক্লাবকে ৩৬-১৯ পয়েন্টে পরাজিত করে।
জয়ী দলের পক্ষে সাঈদুজাজামান ১২ টি, সজল ৫ টি এবং মোজ্জাম্মেল ৫ টি করে গোল করেন।
অপর খেলায় বাংলাদেশ পুলিশ ৩৬-২৬ গোলে নারিন্দা প্রগতি ক্লাবকে পরাজিত করে।
জয়ী দলের পক্ষে নুরুল ইসলাম ১৫ টি, মহিউদ্দিন, মোহন, সিদ্দিক, নুরে আলম ৪ টি করে গোল করেন।
