টেস্টের ছয় হাজারি ক্লাবের প্রথম নিউজিল্যান্ডার ফ্লেমিং
টেস্ট ক্রিকেটে ছয় হাজার রানের মাইল ফলক স্পর্শ করা প্রথম নিউজিল্যান্ডার হিসেবে নাম লেখালেন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং।
বুলাওয়েতে জিম্বাবুয়ের বিরুদ্ধে মঙ্গলবার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে এই মাইল ফলক স্পর্শ করেন কিউই অধিনায়ক।
ছয় হাজার রানের মাইল ফলকে পৌঁছতে মাত্র ১৫ রানের প্রয়োজন ছিল ফ্লেমিংয়ের। দিনের নবম ওভারে জিম্বাবুয়ের পেসার হিথ স্ট্রিককে অন ড্রাইভ করে ইতিহাসের অংশ হয়ে যান তিনি।
ফ্লেমিং শেষ পর্যন্ত ১৩ টি চারের সহায়তায় ৬৫ রান করে মাহওয়ারের বলে উইকেট রক্ষক টাইবুর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন।
