২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাবা ফেডারেশনের নির্বাচন ৭ সেপ্টেম্বর

দাবা ফেডারেশনের নির্বাচন ৭ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে। জাতীয় ক্রীড়া পরিষদ মঙ্গলবার দাবা ফেডারেশনের নির্বাচনের এই তারিখ ঘোষনা করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 07:54 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

ফেডারেশনের চারজন সহ-সভাপতি, একজন সাধারণ সম্পাদক, দু’জন যুগ্ম সম্পাদক, একজন কোষাধ্যক্ষ এবং ১৬ জন সদস্যসহ মোট ২৪টি পদে প্রার্থী নির্বাচনে কাউন্সিলররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

মোট ৭৮ জন কাউন্সিলরের মধ্যে ৭৫ জন কাউন্সিলর হিসেবে তাদের নাম তালিকাভুক্ত করেছে। প্রিমিয়ার ডিভিশনের দুইজন এবং দ্বিতীয় বিভাগের একজন এখন পর্যন্ত তাদের নাম তালিকাভুক্ত করেনি।

ক্রীড়া পরিষদ বুধবার খসড়া ভোটার তালিকা প্রকাশ এবং ২০ আগস্ট সকল প্রকার অভিযোগ গ্রহন করবে। ২৭ আগস্ট থেকে তিনদিনব্যাপী মনোনয়নপত্র বিতরন করা হবে। প্রার্থীরা ৩০ আগস্টের মধ্যে তাদের মনোনয়নপত্র জমা দিতে পারবেন। পরদিন নির্বাচন কমিশন মনোনয়ন বাছাই করবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৪ সেপ্টেম্বর। একইদিন কমিশন প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করবে।