ওরিয়েন্ট ব্রেড কাপ হ্যান্ডবলে বাংলাদেশ পুলিশ ও রাজশাহী সিটি করপোরেশনের জয়
ওরিয়েন্ট ব্রেড কাপ হ্যান্ডবল টুর্নামেন্টে মঙ্গলবার বাংলাদেশ পুলিশ ও রাজশাহী সিটি করপোরেশন নিজ নিজ খেলায় জয় পেয়েছে।
বাংলাদেশ পুলিশ ৩৫-৯ গোলে সূর্যোদয় ক্রীড়া চক্রকে হারায়। প্রথমার্ধে বিজয়ী দল ১৮-৪ গোলে এগিয়ে ছিল। পুলিশের মহিউদ্দিন নয়টি ও রব সাতটি গোল করেন।
অপর ম্যাচে রাজশাহী সিটি করপোরেশন ৩৩-২৯ গোলে হারায় ঢাকা মেরিনার ইয়ংস ক্লাবকে। বিজয়ী দলের রাজন সর্বোচ্চ ১২ গোল করেন।
এর আগে নারিন্দা প্রগতি বয়েজ ক্লাব ৩৯-১৩ গোলে হারায় সূর্যোদয় ক্রীড়া চক্রকে।
