জাতীয় ক্রিকেট দলকে আরও দু’বছর স্পন্সর করবে গ্রামীন ফোন
দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন কোম্পানি গ্রামীন ফোন লিমিটেড আরও দু’বছর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হিসেবে থাকছে।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে গ্রামীন ফোনের এ সংক্রান্ত একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
চুক্তি অনুয়ায়ী গ্রামীন ফোন ২০০৫ সালের জুলাই থেকে ২০০৭ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের স্পন্সর হিসেবে থাকবে।
স্পন্সরশিপ বাবদ ক্রিকেট বোর্ডকে তিন কোটি ৫০ লাখ টাকা দেবে গ্রামীন ফোন। এছাড়া খেলোয়াড়দের পোশাক, ট্রাভেল কিট এবং খেলোয়াড় ও বোর্ড কর্মকর্তাদের জন্য জিপি রেগুলার সংযোগসহ ৪৫ টি মোবাইল ফোনও দেবে স্পন্সর কোম্পানি।
গ্রামীন ফোন ২০০৩ সালের জুন মাসে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফিসিয়াল স্পন্সর হিসেবে আত্মপ্রকাশ করে।
