২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংলিশ ক্রিকেট দল আগামী বছর ভারত সফর করবে

ইংল্যান্ড ক্রিকেট দল আগামী বছরের প্রথম দিকে ভারত সফর করবে। সফরে ইংলিশ দল তিনটি টেস্ট এবং সাতটি ওয়ানডে খেলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পার্থ মুখোপাধ্যায়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 04:32 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

ভারতের মাটিতে ইংল্যান্ড সর্বশেষ টেস্ট খেলেছে ২০০১ সালে। আসন্ন সফরে ইংল্যান্ড ৬ থেকে ৩০ মাচ টেস্ট এবং ১ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত সময়ে ওয়ানডে ম্যাচ খেলবে। সোমবার সন্ধ্যায় ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে বোর্ড কর্মকর্তারা এই তথ্য জানান।

এদিকে ভারত মাসব্যাপী সফরে আগামী সপ্তাহেই জিম্বাবুয়ে যাচ্ছে। জিম্বাবুয়ে সফরে ভারত দু’টি টেস্ট এবং একটি তিনজাতি ওয়ানডে সিরিজে অংশগ্রহন করবে। সবমিলিয়ে ব্যস্ত একটি মৌসুম কাটাবে ভারতীয় ক্রিকেটাররা।

ভারত ২৫ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সময়ে নিজেদের মাটিতে শ্রীলংকার বিরুদ্ধে সাত ম্যাচের একটি ওয়ানডে সিরিজ ছাড়াও ১৫ থেকে ২৯ নভেম্বর সফরকারী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। তাছাড়া ১ থেকে ২২ ডিসেম্বর তিনটি টেস্ট খেলতে পুনরায় ভারত সফর করবে শ্রীলংকা।

আগামী বছর ২ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি সময়ে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে ভারত। এর বাইরে ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি এশিয়া কাপেও অংশ নেবে ভারতীয় দল।