২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ নম্বর ব্যাটিংয়ে ম্যাকগ্রার বিশ্ব রেকর্ড

ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা ওল্ড ট্রাফোর্ডের ম্যাচ বাঁচানো পারফরমেন্স প্রদর্শনের মাধ্যমে নিজেকে ইতিহাসের সেরা এগার নম্বর ব্যাটসম্যান হিসেবে প্রমাণ করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 01:13 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

ওল্ড ট্রাফোর্ড টেস্টের দ্বিতীয় ইনিংসে এগার নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত পাঁচ রান করেন। এই পাঁচ রান করার মাধ্যমে ১১ নম্বরে ব্যাট করে সবচেয়ে বেশি রান করা ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশের ৫৫৩ রান পেরিয়ে যান। ম্যাকগ্রার বর্তমানে মোট রান ৫৫৫।

সোমবারের শ্বাসরুদ্ধকর ম্যাচের পর ম্যাকগ্রা সংবাদ সম্মেলনে বলেন, এগার নম্বর থেকে বেরিয়ে আসার জন্য আমি আমার পুরো ক্যারিয়ারে চেষ্টা করেছি। আর এভাবেই এগার নম্বরে সবচেয়ে বেশি রান সংগ্রহ করে ফেলেছি। আমরা মনে হয় একদিক থেকে এটা ভাল। আবার অন্যদিক থেকে এটা নেতিবাচকও। কেননা, আমি এখনও এগার নম্বরেই ব্যাট করছি।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ম্যাকগ্রা যখন ব্যাট করতে নামেন তখন দিনের খেলা শেষ হতে আরো চার অভার বাকি। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার মাত্র একটি উইকেট। ইংল্যান্ডের দুই দ্রুতগামী বোলার স্টিভ হার্মিসন ও অ্যান্ড্রু ফ্লিনটফের পেস আক্রমণের মুখে ম্যাকগ্রা ১৫ মিনিট ক্রিজে থেকে ৯ বল মোকাবেলা করেন।

ম্যাচের সর্বশেষ ওভারে ম্যাকগ্রা হার্মিসনের তিনটি বল মোকাবেলা করেন।