২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় বিভাগ দাবা শুরু হচ্ছে ২৫ আগস্ট

বাংলাদেশ দাবা ফেডারেশনের হল রুমে ২৫ আগস্ট থেকে শুরু হচ্ছে দ্বিতীয় বিভাগ দাবা লিগ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

সুইস লিগ পদ্ধতির নয় রাউন্ডের এই টুর্নামেন্ট থেকে শীর্ষ দুই দল আগামী বছর প্রথম বিভাগে খেলার সুযোগ লাভ করবে।

লিগে অংশগ্রহনে ইচ্ছুক দলগুলোকে ২৩ আগস্টের মধ্যে নাম তালিকাভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।