২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজ লড়াইয়ের তৃতীয় টেস্টে পরাজয় মানতে নারাজ ম্যাকগ্রা

অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার অবধারিত পরাজয় মানতে নারাজ। ওল্ড ট্রাফোডে পরাজিত হলেও তিনি সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 11:59 AM

Updated : 26 Apr 2022, 05:59 PM

অসি দলপতি রিকি পন্টিং এবং শেন ওয়ার্নের মধ্যেকার সম্পর্কে ফাটল ব্রিটিশ মিডিয়ার এ ধরনের রিপোর্টেকে তিনি উড়িয়ে দিয়ে বলেন, ‘এটা জলজ্যান্ত মিথ্যা।’

রোববার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা ম্যাচের চূড়ান্ত দিনে ১০০ ওভার ব্যাটিং করবো। প্রথম চার ওভারে যদি আমরা উইকেট হারিয়ে না বসি তাহলে আমাদের সুযোগ রয়েছে। প্রথম ২০ বা ৩০ ওভার আমাদের জন্য খুবই কঠিন হবে। আমরা স্বাভাবিক খেলাটা খেলব এবং উইকেট ধরে রাখার চেষ্টা করবো।

কোন কোন সময় আমরা টেস্ট ম্যাচে পরাজিত হই। আমি মনে করি, আমারা যখন চাপের মধ্যে থাকি তখনই আমরা আমাদের সেরা খেলাটা খেলি এবং আমরাও প্রতিপক্ষকে চাপে রাখার চেষ্টা করি।

অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংস কোনও উইকেট না হারিয়ে ২৪ রান তুলে দিন শেষ করে। ম্যাচ জয় করতে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ৪২৩ রান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৩০২ রান করে। পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ এখন ১-১ এ সমতায়।

ম্যাকগ্রা দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট লাভ করেন।

তিনি বলেন, আমরা বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারিনি, ক্যাচ মিস করেছি। আমরা আমাদের সেরা খেলা খেলতে পারিনি।

তিনি আরও জানান, দ্বিতীয় টেস্টে প্রথমে বোলিং করার সিদ্ধান্তের ব্যাপারে অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংয়ের সাথে ওয়ার্নের মত বিরোধ সংক্রান্ত ইংলিশ মিডিয়ার খবরকে তিনি অস্বীকার করেছেন।