বিসিবির সাবেক উপদেষ্টারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশিরভাগ সাবেক উপদেষ্টা এবং সরকার সমর্থিত গ্রুপ বিসিবির নির্বাচনে অংশগ্রহনের জন্য রোববার তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সাধারণ সম্পাদক পদ প্রার্থী মাহবুব উল আনাম, সহ সভাপতি পদ প্রার্থী খন্দকার জামিলউদ্দিন এবং শফিকুর রহমান মুন্না, যুগ্ম সম্পাদক পদ প্রর্থী রফিকুল ইসলাম বাবু এবং রিয়াজউদ্দিন আল মামুন (দু’টি মনোনয়নপত্র), কোষাধ্যক্ষ পদপ্রার্থী আফজালুর রহমান সিনহা নিজ নিজ মনোনয়নপত্র সংগ্রহ করেন। এছাড়া সদস্য পদের জন্য মিজানুর রহমান, আজিজ আল কায়সার, শামিম কবির, এএসএম ফারুক, লুৎফর রহমান বাদল, সয়লাব হোসেন টুটুল, ফরহাদ হোসেন, মির্জা সালমান ইস্পাহানী রোববার মনোনয়নপত্র তোলেন।
তিনদিন ব্যাপী মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিনে ২২ জন কাউন্সিলর ৫৪ টি মনোনয়নপত্র সংগ্রহ করেন। প্রথম দিনে ২৯ কাউন্সিলর ৩৮টি মনোনয়নপত্র তুলেছিলেন। মনোনয়নপত্র বিতরণ শেষ হবে সোমবার বিকেলে। প্রার্থীরা ১৭ আগস্ট তাদের মনোনয়নপত্র জমা দেবেন।
নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অপর প্রার্থী শাহ নুরুল কবির শাহিন সম্পর্কে আনাম সাংবাকিদের জানান, কোন রকম মতপার্থক্য ছাড়াই সাড়ে তিন বছর তারা একসাথে কাজ করেছেন। সুতরাং আগামীতেও তাদের একসাথে কাজ করতে কোন সমস্যা হবে না।
