২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওরিয়েন্ট ব্রেড হ্যান্ডবলে বিডিআরের শুভ সূচনা

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ওরিয়েন্ট ফুড কোম্পানীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত ওরিয়েন্ট ব্রেড কাপ হ্যান্ডবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় রোববার গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ৩৩-১৭ গোলে রাজশাহী সিটি করপোরেশনকে হারিয়ে শুভ সূচনা করেছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 07:03 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

প্রথমার্ধে বিজয়ী দল ২০-৯ গোলে এগিয়ে ছিল। বিজয়ী দলের সাইদুজ্জামান ৮, সজল ৭, টি বড়ুয়া ৪টি গোল করেন। অন্যদিকে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষে জামান ও মিজানুর ৫টি করে এবং রাশিদুল ৩টি গোল করেন।

এর আগে বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন হ্যান্ডবল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান লে: জেনারেল (অব:) মোহাম্মদ মাহবুবুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি লে: কর্ণেল (অব:) এম এ হামিদ, সহ সভাপতি ও ওরিয়েন্ট ফুড কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুজ্জামান, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, টুর্নামেন্ট কমিটির সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহন করছে। দলগুলো দুই গ্রুপে লিগ পদ্ধতিতে খেলবে। টুর্নামেন্ট সমাপ্ত হবে ২০ আগস্ট।