২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ট্রিল মাস্টার্স সিরিজের ফাইনালে মুখোমুখি আগাসি ও নাদেল

শীর্ষ বাছাই রাফায়েল নাদেল এবং আন্দ্রে আগাসি রোববার দুই দশমিক ৪৫ মিলিয়ন ডলার মূল্যের মন্ট্রিল এটিপি মাস্টার্স সিরিজের ফাইনালে মুখোমুখি হবেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2005, 01:10 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

১৯ বছর বয়সি স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী নাডেল ৬-৪, ৭-৫ সেটে অবাছাই পল হেনরি ম্যাথুকে পরাজিত করে ফাইনালে উঠেছেন।

অপর দিকে ৩৫ বছর বয়সি চতুর্থ বাছাই আন্দ্রে আগাসি ৬-৪, ৬-৪ সেটে মন্ট্রিলে জন্মগ্রহণকারী ব্রিটিশ প্রতিদ্বন্দ্বী গ্রেগ রুসেডস্কিকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হন।

এই ইভেন্টে আগাসি তিনবার শিরোপা জয় করেন।