ম্যারাথন মুকুট ফিরে পেলেন গারিব
মরোক্কোর জাউদ গারিব শনিবার ১১তম বিশ্ব এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় পুরুষদের ম্যারাথনে শিরোপা পুনঃরুদ্ধার করেছেন।
গারিব নির্ধারিত দূরত্ব অতিক্রম করতে সময় নেন দুই ঘন্টা ১০ মিনিট ১১ সেকেন্ড।
গারিবের সাথে দুর্দান্ত প্রতিযোগিতা করেন তানজানিয়ার প্রতিদ্বন্দ্বী ক্রিস্টফার সিগউই। তিনি দুই ঘন্টা ১০ মিনিট ২১ সেকেন্ড সময় নিয়ে সিলভার পদক লাভ করেন। জাপানের সুয়োশি ওগাতা দুই ঘন্টা ১১ মিনিট ১৬ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন।
তাছাড়া ডন রবিনসন দুই ঘন্টা ১৪ মিনিট ২৬ সেকেন্ড সময় নিয়ে ১৩তম এবং ব্রাইটন হিউ লাব দুই ঘন্টা ২৩ মিনিট ৩৪ সেকেন্ড সময় নিয়ে ৪৪তম হন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
গারিবের আগে এক মাত্র স্প্যানিশ আবিল এন্টোনই ১৯৯৭ সালে এথেন্সে এবং ১৯৯৯ সালে সেভিলি শিরোপা জয় করেন।
