২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের মেজর ওপেন দাবায় চ্যাম্পিয়ন সুফিয়ান

ফিদে মাষ্টার আবু সুফিয়ান শাকিল ইংল্যান্ডে অনুষ্ঠিত স্মিথ এন্ড উইলিয়ামসন ব্রিটিশ দাবা টুর্নামেন্টের মেজর ওপেন দাবায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

শুক্রবার এই টুর্নামেন্ট সমাপ্ত হয়।

টুর্নামেন্টের ১১ ম্যাচে সাড়ে আট পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হওয়া শাকিল একহাজার পাউন্ড আর্থিক পুরস্কার লাভ করেন।

বাংলাদেশের আরেক ফিদে মাষ্টার আমিনুল ইসলাম সাড়ে সাত পয়েন্ট নিয়ে টুর্নামেন্টে তৃতীয় স্থান লাভ করেন। তিনজন দাবাড়ুর পয়েন্ট সমান হওয়ায় টাইব্রেকারে তৃতীয় স্থান লাভ করেন তিনি।

এগারো রাউন্ড সুইস লিগ পদ্ধতির টুর্নামেন্টে ২৩৫০ এর নীচে রেটিং পয়েন্টধারী ৩৫ জন দাবাড়ু অংশগ্রহন করেন।