২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার থেকে শুরু হচ্ছে ওরিয়েন্ট ব্রেড ফেডারেশন কাপ হ্যান্ডবল টুর্ণামেন্ট ২০০৫

বাংলাদেশ রাইফেলস এবং রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্বোধনী খেলার মধ্যে দিয়ে রোববার থেকে শুরু হচ্ছে ওরিয়েন্ট ব্রেড ৮ম ফেডারেশন কাপ হ্যান্ডবল টুর্ণামেন্ট ২০০৫।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2005, 03:35 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি এবং প্রতিরক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান মাহবুবুর রহমান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের হ্যান্ডবল মাঠে রোববার টুর্নামেন্টের উদ্বোধন করবেন।

শনিবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণসম্পাদক আসাদুজ্জামান কোহিনুর এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

স্পন্সর কোম্পানি ওরিয়েন্ট ব্রেড-এর ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুজ্জামান এবং টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

টুর্নামেনেট মোট ৬ টি দল অংশ নিচ্ছে। দিনাজপুর এবং চাপাইনবাবগঞ্জের টুর্নামেন্টে অংশগ্রহণের কথা থাকলেও শুক্রবার তারা নাম প্রত্যাহার করে নেয়।

৬ টি দল ২ টি গ্রপে বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ২০ আগস্ট টুর্নামেন্টে ফাইনাল অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের মোট বাজেটের ৯৫ হাজার টাকার মধ্যে স্পন্সর কোম্পানি দিচ্ছে ৭৫ হাজার টাকা।