তরুণ ফুটবলারদের জন্য ফান্ড গঠন করতে খেলবেন জার্মানীর সাবেক তারকারা
বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারি সাবেক জার্মান ফুটবলাররা আগামি মাসে জার্মানির হামবুর্গে আগামি ৪ সেপ্টেম্বর একটি প্রদর্শনী ম্যাচে অংশ নিবে।
ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ স্থানীয় যুবক প্রকল্পের ফান্ডে জমা পড়বে।
প্রদর্শনী ম্যাচটির নামকরণ করা হয়েছে ‘ডে অব লিজেন্ডস’। ২১ জন সাবেক বিশ্বকাপ জয়ী বা ইউরোপিয়ান কাপ চ্যাম্পিয়ন খেলোয়াড় অংশ নিবে এই ম্যাচে।
অংশ গ্রহণকারি দল দু’টির নাম ‘টিম জার্মানি’ এবং ‘টিম হামবুর্গ’।
জার্মান দলে থাকছেন রুডি ভয়লার, ইউলি হোয়েনেস, পল ব্রিটনার, স্টিফান ইফেনবার্গ, ম্যাথাস সামার এবং জার্গেন স্পারওয়াশার।
টিম হামবুর্গ দলে তারকা ফুটবলাররা হচ্ছেন ইউই সীলার, ফিলিক্স মেগাথ, এন্ড্রিয়াস ব্রেহাম এবং গোলকিপার রুডি কারগাস।
