২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার লীগের ফিরতি পর্বে জয় পেয়েছে ইয়ংমেন্স

প্রিমিয়ার লীগ ফুটবলের ফিরতি পর্বে প্রথম জয় পেয়েছে ইয়ংমেন্স ফকিরের পুল ক্লাব।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2005, 08:43 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা দিপালী যুব সংঘকে ৩-২ গোলে হারায়।

খেলার প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে ছিল ইয়ংমেন্স।

খেলা শুরুর মাত্র ৬ মিনিটে দলকে এগিয়ে নিয়ে যান রনি। ২৬ মিনিটে দিপালীর ইদ্রিস একটি গোল করে খেলায় সমতা ফেরান। ৩৩ মিনিটে দিপালীর রিজভি আরো একটি গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। এর মাত্র ২ মিনিট পরে একটি গোল করার সূযোগ পেলেও কাজে লাগাতে পারেনি ইয়ংমেন্স।

৫৫ মিনিটে ইয়ংন্সের রবিন একটি গোল করে সমতা ফেরান। ৭৩ মিনিটে রিপন খান ইয়ংমেন্সের জয়সূচক গোলটি করেন।

শনিবার লীগের পরবর্তী খেলায় ফরাশগঞ্জের মুখোমুখি হবে মোহামেডান।