২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌরভ গাঙ্গুলিই ভারতের অধিনায়ক

সব বিতর্কের অবসান ঘটিয়ে সৌরভ গাঙ্গুলিই ভারতের জাতীয় দলের অধিনায়ক থাকছেন। জিম্বাবুয়েতে আসন্ন ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের ৫ সদস্যবিশিষ্ট প্যানেল গাঙ্গুলিকে অধিনায়ক হিসেবে ঘোষণা দেয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2005, 06:07 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

এ ঘোষণার পর ভারতের অধিনায়ক বিতর্কের অবসান ঘটলো।

পাকিস্তানের সাথে হোম সিরিজে ধীরগতির বল করানোর অভিযোগে সৌরভ ছয় ম্যাচের জন্য বহিষ্কার হওয়ার পর তার ক্যারিয়ারে কালো মেঘ দেখা দেয়। অবশেষে কাটলো সে মেঘ, ভাগ্য ফিরে তাকালো ভারতের সবচেয়ে সফল অধিনায়কের দিকে। ছয় ম্যাচের বহিষ্কারাদেশ চার ম্যাচে কমে আসলো, দলে ফিরলেন এবং আবারো ফিরে পেলেন অধিনায়কত্ব।

সৌরভকে অধিনায়ক ঘোষণার মধ্য দিয়ে এটাই প্রমানিত হলো তিনিই ভারতে ক্রিকেট দলের যোগ্য নেতা। ১৯ টি টেস্টে ভারতীয় দলের জয়ের নেতৃত্ব দিয়েছেন গাঙ্গুলি। ভারতীয় দলকে আরো অনেকখানি এগিয়ে নিয়ে যাবেন গাঙ্গুলি এটাই এখন সবার প্রত্যাশা।