ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড সফরে ৩ টেস্ট ম্যাচ খেলবে
ওয়েস্ট ইন্ডিজ দল আগামী বছর ফেব্র“য়ারি-মার্চ মাসে নিউজিল্যান্ড সফরে যেতে রাজি হয়েছে। নিউজিল্যান্ড দলের প্রথম টেস্ট ম্যাচ জয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে ওয়েস্ট ইন্ডিজ এই সফরে যাচ্ছে। সফরে ওয়েস্ট ইন্ডিজ তিনটি টেস্ট এবং পাঁচটি ওয়ান ডে ম্যাচ খেলবে।
প্রাথমিক তালিকা অনুযায়ী, দুই টেস্ট ম্যাচ খেলার কথা। কিন্তু নিউজিল্যান্ড ডিসেম্বরে সফরকারী জিম্বাবুয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কারণে একটি টেস্ট ম্যাচ বেশি খেলতে রাজি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
২০০৬ এর ৯-১৩ মার্চ ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে অর্কল্যান্ডের ইডেন পার্কে। উল্লেখ্য যে, ১৯৫৬ সালে একই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম জয় পায় নিউজিল্যান্ড।
