প্রিমিয়ার ফুটবলে ওয়ান্ডারার্সের পূর্ন পয়েন্ট লাভ
প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের দ্বিতীয় পর্বে এসে দ্বিতীয় জয়ের মুখ দেখেছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। বৃহস্পতিবার তারা ৩ - ১ গোলে হারায় আরামবাগ ক্রীড়া সংঘকে।
বিজয়ী দলের পক্ষে মিলন দু’টি এবং মাসুদ একটি গোল করেন। অপরদিকে আরামবাগের হয়ে একটি গোল পরিশোধ করেন প্যাটট্রিক বাজিরিয়া।
এই ম্যাচ শেষে ১৪ ম্যাচে ওয়ান্ডারার্সের পয়েন্ট ১২, আর সমানসংখ্যক ম্যাচে আরামবাগের সংগ্রহ ১১ পয়েন্ট। ম্যাচের পঞ্চম মিনিটেই প্যাটট্রিকের পাস থেকে বল পেয়ে মাসুদ গোল করে ওয়ান্ডারার্সকে এগিয়ে দেন।
৬৫ মিনিটে ডান দিক থেকে আবারও প্যাটট্রিকের মাইনাস থেকে বল পেয়ে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন মিলন। একমিনিট পরই আরামবাগের দুইজন ডিফেন্ডারকে কাটিয়ে দলের পক্ষে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন মিলন।
ম্যাচের শেষ বাঁশি বাজার মিনিট দুয়েক আগে আরামবাগের বাজিরিয়া একটি গোল পরিশোধ করেন।
