২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভনের ব্যাটিং তান্ডবে ইংল্যান্ড ম্যাচ চালকের আসনে

ইংলিশ দলপতি মাইকেল ভনের চমৎকার সেঞ্চুরির উপর ভর করে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে প্রথম দিনে দুর্দান্তভাবে খেলেছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2005, 10:05 AM

Updated : 26 Apr 2022, 05:59 PM

টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন মাইকেল ভন এবং অপূর্ব ব্যাটিং শৈলী প্রদর্শন করে দিনটাকে নিজের করে রাখলেন ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। তার ১৬৬ রানের পর ভর করে দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেটে ৩৪১ রান। ভনের ইনিংসটি ২১টি বাউন্ডারি ও একটি ছক্কা দ্বারা সাজানো ছিল।

এদিকে অসি লেগ-স্পিনার শেন ওয়ার্ন তার মায়াবী লেগ-স্পিনে বধ করে চলেছেন বিশ্ব ক্রিকেটের ব্যাটসম্যানদের। ওয়ার্ন ১২৬ ম্যাচে প্রথম বোলার হিসেবে ৬০০ উইকেট তুলে নেন।

ওয়ার্ন ইংলিশ ওপেনার মারকাস ট্রেসকথিকের উইকেট তুলে নেয়ার মাধ্যমে ৬০০ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন। ওয়ার্নের বলে ট্রেসকথিক উইকেটকিপার গিলক্রিস্টের হাতে ধরা দেন। ট্রেসকথিক ১১৭ বল মোকাবেলা করে ৬৩ রান করেন। শেষ দুই উইকেট তুলে নেন অসি ফাস্ট বোলার ব্রেট লী।

কেভিন পিটারসন ২১ রান করার পর লী’র বলে ধরা দেন। দিনের শেষ বলে একই বোলারের শিকারে পরিণত হন নাইটওয়াছম্যান ম্যাথু হগার্ড।

দিনের ৩৪তম ওভারে বোলিং করতে আসেন শেন ওয়ার্ন। ওয়ার্নে বকল সুইপ করতে গেলে ট্রেসকথিকের ব্যাটের কানায় লেগে বল চলে যায় অসি সহঅধিনায়ক উইকেটকিপার গিলক্রিস্টের হাতে। ট্রেসকথিক টেস্ট ক্রিকেটে ৫,০০০ রান থেকে মাত্র তিন রান দূরে থাকতেই তিনি প্যাভিলিয়ানে ফিরে যান।

এরপর ক্রিজে আসেন অ্যাশেজ সিরিজের প্রথম থেকে রান খড়ায় থাকা মাইকেল ভন। তিনি ম্যাকগ্রার বলে মিড উইকেটে পাঠিয়ে নিজের ১৫তম সেঞ্চুরি পূর্ণ করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটা তার চতুর্থ সেঞ্চুরি।

ইংলিশ অপর ওপেনার স্ট্রাসকে ব্যক্তিগত ছয় রানের মাথায় ফিরিয়ে দেন ব্রেট লী।

দ্বিতীয় নতুন বল হাতে নিয়ে আবারো জ্বলে উঠেন লী। ব্রেট লী’র একটি দ্রতগতির বলে ধরা দেন কেভিন পিটারসন এবং দিনের শেষ বলে আউট হন হগার্ড।