২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নর্থ বেঙ্গল সি.এ. হকিতে বিকেএসপি লাল দল চ্যাম্পিয়ন

নর্থ বেঙ্গল সি. এ. ৩য় বিকেএসপি কাপ আন্তর্জাতিক অনুর্ধ্ব ১৮ হকি প্রতিযোগিতায় বিকেএসপি লাল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে। বৃহস্পতিবার ফাইনালে বিকেএসপি লাল দল টাইব্রেকারে ৫ - ৩ গোলে ভারতের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হকি একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

এ পর্যন্ত আয়োজিত তিনটি আসরের শিরোপাই জিতে নিয়েছে বিকেএসপি।

নির্ধারিত সময়ে ফাইনাল ম্যাচটি ৩ - ৩ গোলে অমীমাংসিত ছিল। বিকেএসপির পক্ষে মামুন দু’টি এবং নান্নু একটি গোল করেন। অন্যদিকে পাঞ্জাব দলের পক্ষে রোহান, নিপরাত সিং ও দেবেন্দ্র একটি করে গোল করেন।

টুর্নামেন্টের স্থান নির্ধারনী খেলায় বাংলাদেশ হকি ফেডারশেন (বিএইচএফ) লাল দল ৫ - ১ গোলে বিএইচএফ সবুজ দলকে হারিয়ে তৃতীয় স্থান লাভ করে। লাল দলের জাহিদ তিনটি, মামুন, রাহাত ও আসিফ ই নূর একটি করে গোল করেন। সবুজ দলের পক্ষে একটি গোল পরিশোধ করেন রুবেল।

সমাপনী দিনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান প্রধান অতিথি হিসেবে খেলা উপভোগ এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এম ফখরুল আজম, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব সৈয়দ সুজাউদ্দিন আহমেদ, বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম নাজিব হাসান এবং হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক শামসুল বারী।