ইনজুরির কারণে আফ্রো এশিয়া কাপে খেলতে পারছেন না ভাস, পাঠান
ইনজুরির কারনে শ্রীলংকার পেসার চামিন্দা ভাস আর ভারতের পেসার ইরফান পাঠানের ১৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া আফ্রো এশিয়া কাপের প্রথম আসরে খেলা হচ্ছে না। ফলে টুর্নামেন্টে এশিয়া দলের বোলিং শক্তি কিছুটা হলেও খর্ব হতে চলেছে।
এদিকে একই কারনে আফ্রিকা দলও অ্যালবি মরকেল এবং অ্যান্ডি ব্লিগনটের সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছে।
ফলশ্র“তিতে আফ্রিকা দলে জাস্টিন কেম্প আর এশিয়া দলে ভাস ও পাঠানের জায়গায় দলে ঢুকছেন আশীষ নেহরা ও জহির খান।
ভাস আর পাঠান শ্রীলংকায় সদ্য সমাপ্ত ইন্ডিয়ান কাপের ফাইনালে ইনজুরিতে আক্রান্ত হন। অপরদিকে মরকেল আর ব্লিগনট তাদের আগের ইনজুরি কাটিয়ে উঠতে পারেন নি।আফ্রিকা ক্রিকেট এসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশিম সুলাইমান জানান, ভাস, পাঠান, মরকেল আর বিল্গনটের মত পেসারদের হারানো নিঃসন্দেহে একটা দলের জন্য বিরাট ধরনের ক্ষতি, কিন্তু তারপরও দু’দলই যথেষ্ট শক্তিশালী।
এশিয়া দল: ইনজামাম উল হক (অধিনায়ক), রাহুল দ্রাবিড়, বিরেন্দর শেওয়াগ, কুমার সাঙ্গাকারা (উইকেট রক্ষক), সনথ জয়সুরিয়া, ইউসুফ ইউহানা, শহীদ আফ্রিদি, আব্দুল রাজ্জাক, মুত্তিয়া মুরলিধরন, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মুর্তজা, অনিল কুম্বলে ও শোয়েব আখতার।
আফ্রিকা দল: গ্রায়েম স্মিথ (অধিনায়ক), বোয়েটা ডিপেনার, এবি ডি ভিলিয়ার্স, জ্যাক ক্যালিস, অ্যাশওয়েল প্রিন্স, মার্ক বাউচার (উইকেট রক্ষক), মন্ডে জনডেকি, জ্যাক রুডলফ, নিকি বোয়ে, জাস্টিন অনটং, স্টিভ টিকোলো, কলিন্স ওবুইয়া, টমাস ওদয়ো, হিথ স্ট্রিক, টাটেন্ডা টাইবু, ডেল স্টেইন ও জাস্টিন কেম্প।
