তৃতীয় টেস্টে সুস্থ হয়ে মাঠে নামছেন ব্রেট লী
অসি ফাস্ট বোলার ব্রেট লী ওল্ড ট্রাফোর্ডে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে অংশ নিতে প্রস্তুত। কিন্তু সফরকারি দলের মূল বোলার গ্লেন ম্যাকগ্রা ম্যাচে অংশ গ্রহণ করতে পারবেন কি না তা এখনও অনিশ্চিত।
অস্ট্রেলিয়া দলের এক মুূখপাত্র বুধবার জানান, “ব্রেট লী এখন সুস্থ এবং তৃতীয় টেস্টে অংশ গ্রহণের জন্য প্রস্তুত।”
দু’দিন চিকিৎসা গ্রহণের পর বুধবার বার্মিংহাম হসপিটাল থেকে ছাড়া পেয়ে ব্রেট লী দলের সাথে অনুশীলনে যোগ দেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
অস্ট্রেলিয়ান দলপতি রিকি পন্টিংও তৃতীয় টেস্টে ব্রেট লী’র অংশ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে অসি দলে পেস আক্রমণ বাড়ানোর জন্য দলে ডাক পেয়েছেন নিউ সাউথ ওয়ালসের ফাস্ট বোলার স্ট্রুয়াট ক্লার্ক।
