বিশ্ব এ্যাথলেটিক্সে মহিলা লং জাম্পে স্বর্ণ জয়ী টায়না মেডিসন
আমেরিকান টিনেজার প্রতিদ্বন্দ্বী টায়না মেডিসন বিশ্ব এ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে মহিলাদের লং জাম্পে স্বর্ণ পদক জয় করেন।
১৯ বছর বয়সি টায়নারের আন্তর্জাতিক কোন টুনার্মেন্টে এটাই প্রথম এবং সেরা সাফল্য। তিনি ছয় দশমিক ৮৯ মিটার দূরত্ব অতিক্রম করে স্বর্ণ পদক জয় করেন। দ্বিতীয় স্থান দখল করেন অলিম্পিক ব্রোঞ্জ মেডেলিস্ট রাশিয়ান টাটায়ানা কোটোভা। তিনি দূরত্ব অতিক্রম করেন ছয় দশমিক ৭৯ মিটার।
ফেঞ্চ প্রতিদ্বন্দ্বী ইউনাইস বারবার ছয় দশমিক ৭৬ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ পদক লাভ করেন।
তবে চ্যাম্পিয়নশিপের ইতিহাসে মেডিসনের জাম্পের দূরত্ব ছিল সর্বনিু। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে তা মেনে নেওয়া যায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এদিকে কমনওয়েলথ গেমস এবং ২০০৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে ব্রোঞ্জ জয়ী ভারতীয় অঞ্জু ববি জর্জ পঞ্চম স্থান লাভ করেন।
