২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ফুটবলে মুক্তিযোদ্ধা টপকে তৃতীয় স্থানে আবাহনী

প্রিমিয়ার ব্যাংক প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে বুধবার মুক্তিযোদ্ধাকে ২ - ১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে গেছে আবাহনী লিমিটেড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 08:48 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

এই ম্যাচসহ ১৪ ম্যাচে আবাহনীর সংগ্রহ দাঁড়ালো ২৬ পয়েন্ট। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে মুক্তিযোদ্ধার পয়েন্ট ২৫ স্থির রইল।

ম্যাচের ৬০ মিনিটে গোল খাওয়ার পরও শেষ পর্যন্ত ম্যাচ জিতেই মাঠ ছাড়ে আবাহনী। ৬০ মিনিটে আবাহনীর গোলরক্ষক টিটুর ভুলে ফিরোজ গোল করে গোল করে এগিয়ে মুক্তিযোদ্ধাকে।

আট মিনিট পর ডান প্রান্ত থেকে ফরহাদের করা কর্নার থেকে বল পেয়ে গোল করে খেলায় সমতা ফেরান আবাহনীর ইব্রাহিম। ৭৬ মিনিটে অধিনায়ক জয়ের কাছ থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে জয়সূচক গোলটি করেন ইব্রাহিম।

এরবাইরেও বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরী করলেও দক্ষ ফিনিশিংয়ের অভাবে আবাহনী তাদের গোল সংখ্যা বাড়াতে ব্যর্থ হয়। বিশেষ করে শাহাজউদ্দিন টিপু ৪০ ও ৫২ মিনিটে গোলের দু’টি সুবর্ণ সুযোগ নষ্ট করেন।