বিকেএসপি কাপ হকির ফাইনাল বৃহস্পতিবার
নর্থ বেঙ্গল সি. এ. ৩য় বিকেএসপি কাপ অনুর্ধ্ব ১৮ হকি প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ বৃহস্পতিবার সাভারের ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুষ্ঠিত হবে।
ফাইনালে বিকেএসপি লাল দল খেলবে ভারতের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হকি একাডেমি দলের বিরুদ্ধে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান প্রধান অতিথি হেসেবে ফাইনাল ম্যাচ উপভোগ এবং পুরস্কার বিতরণ করবেন।
প্রথম সেমিতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হকি একাডেমি দল ৩ - ১ গোলে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ) লাল দলকে হারায়। অপর সেমিফাইনালে বিকেএসপি লাল দল এক গোলে বিএইচএফ সবুজ দলকে হারিয়ে ফাইনালে উঠে।
একই দিন ফাইনালের আগে বিএইচএফ লাল ও সবুজ দল তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে।
