ম্যারাডোনার জীবনী নিয়ে চলচ্চিত্র
ফুটবলের কিংবদন্তী ডিয়াগো ম্যারাডোনার ফুটবল জীবনের ওপর এবার চলচ্চিত্র নির্মান করতে যাচ্ছেন এক ইতালিয়ান পরিচালক। এ ক্ষেত্রে তিনি অবশ্য অনেকখানি এগিয়েছেনও। এ ব্যাপারে ম্যারোডোনার সাথে পরিচালক মার্কো রিসির একটি চুক্তিও হয়েছে।
১৯৮৬ সালে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল অনুযায়ী ছবিটির নাম হবে ‘লা মানো ডি ডিও’।
রিসি বলেন, ছবিটা নির্মিত হবে ম্যারাডোনার ঘটনাবহুল জীবনের উপর ভিত্তি করে। ছবিতে তার ফুটবল জীবনের ঘটনাবহুল মুহূর্তগলো স্থান পাবে।
তিনি আরও বলেন, আমি মনেকরি তিনি একজন ফুটবল জিনিয়াস। পেইন্টিংয়ে ভ্যান গগ কিংবা মিউজিকে চার্লি পার্কার যেমন সেরা তেমনি ফুটবলার হিসেবে ম্যারাডোনা সেরা।
আগামী অক্টোবর থেকে ছবির কাজ শুরু করার পরিকল্পনা করেছেন রিসি।
১৯৮৬ সালের বিশ্বকাপ জয়। ম্যারাডোনার নেতৃত্বে ১৯৮৭ ও ১৯৯০ সালের নেপোলি ক্লাবের ইটালিয়ান লিগ শিরোপা জয়। বোকা জুনিয়ার্স এবং বার্সিলোনায় খেলায় সময়কার কিছু স্মরণীয় মুহূর্তও স্থান পাবে চলচ্চিত্রটিতে।
মার্কো রিসি বিখ্যাত ইতালিয়ান পরিচালক ডিনো রিসির সন্তান।
