২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ট্রিল মাস্টার্স টেনিসে রডিককে হারিয়ে ম্যাথু’র আপসেট

ফরাসি প্রতিদ্বন্দ্বী পল হেনরি ম্যাথু মঙ্গলবার দুই দশমিক ৪৫ মিলিয়ন ডলার মূল্যের এটিপি মন্ট্রিল মাস্টার্স সিরিজ টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ৭--৫, ৬--৩ সরাসরি সেটে তৃতীয় বাছাই আমেরিকান প্রতিদ্বন্দ্বী এন্ডি রডিককে পরাজিত করেছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2005, 12:42 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

ম্যাথু বর্তমানের র‌্যাঙ্কিংয়ে ৬৩তম স্থানে অবস্থান করছেন।

২০০৩ সালের মন্ট্রিল কাপ চ্যাম্পিয়ন এবং ২০০৪ সালের রানারআপ রডিক শেষ ২০টি ম্যাচের ১৮টিতেই জয় পেয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ম্যাথু দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হবেন আরনাউড ক্লিমেন্টের।

এদিকে মঙ্গলবার দ্বিতীয় বাছাই অস্ট্রেলিয়ান লেইটন হিউইট ম্যাচ চলাকালে নিজেকে প্রত্যাহার করে নেন।

হিউইট ফেঞ্চ প্রতিদ্বন্দ্বী ফ্লেরেন্ট সারার বিরুদ্ধে প্রথম সেটের স্কোর ৪--৩ এ পৌঁছানোর পর পাকস্থলির ব্যথার কারণে ম্যাচ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।

শীর্ষ বাছাই স্প্যানিশ প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদেল এটিপি মাস্টারস সিরিজের প্রথম রাউন্ডে ৬--৩, ৬--৭ (০/৭), ৬--৩ সেটে কার্লোস মোইয়াকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।

দ্বিতীয় রাউন্ডে নাদেল মুখোমুখি হবেন ব্রাজিলিয়ান রিকার্ডো মেলোর।

এদিকে ২০০৩ ফ্রেঞ্চ কাপ চ্যাম্পিয়ন জুয়ার কার্লোস ফাররিরো ৬--৩, ৬--২ সেটে সপ্তম বাছাই আর্জেন্টাইন গুইলারমো কোরিয়াকে পরাজিত করেন।