ইনজুরিতে ব্রেট লী, তৃতীয় টেস্টে খেলার সম্ভাবনা ৫০ ভাগ
অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার ব্রেট লী হাঁটুর ইনজুরির কারণে হাসপাতালে গেলেও তিনি আশা করছেন অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে অংশ নিতে পারবেন।
অসি পেসার ব্রেট লী ওল্ড ট্রাফোর্ডে খেলার সম্ভবনা ৫০ ভাগ। আর এ কারণে দলে ডাক পেয়েছেন পেসার স্টুয়াট ক্লার্ক।
ফাস্ট বোলার গ্লেন ম্যাকগ্রা ইনজুরির কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে পারেননি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
লী’র ইনজুরি প্রসঙ্গে অস্ট্রেলিয়া দলের সহ--অধিনায়ক এডাম গিলক্রিস্ট বলেন, সে দ্রুত সেরে উঠছে। পরবর্তী ২৪ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। আমি জানিনা বিশেষজ্ঞরা তার খেলার ব্যাপারে কি অভিমত দেন।
