৪০০ মিটার হার্ডল রেসে জ্যাকসনের স্বর্ণ জয়
বিশ্ব এথলেটিক্সে আমেরিকান প্রতিদ্ব›ন্দ্বী বারশ জ্যাকসন প্রচণ্ড বৃষ্টির মধ্যেও বর্তমান চ্যাম্পিয়ন ফ্লিক্স সানচেজকে পিছনে ফেলে ৪০০ মিটার হার্ডল রেসে স্বর্ণ পদক জয় করেছেন।
সানচেজ তৃতীয় টাইটেল জয় করার জন্য মাঠে নেমেছিলেন। কিন্তু প্রথম হার্ডল রেসের প্রথম হার্ডল পার হওয়ার পর তিনি হ্যামস্ট্রিংয়ের ব্যথা অনুভব করেন।
২২ বছর বয়সি জ্যাকসন স্বর্ণ জয় করতে সময় নেন ৪৭ দশমিক ৩০ সেকেন্ড।
জাপানি প্রতিদ্বন্দ্বী দাই টামিসিউ ৪৮ দশমিক ৩০ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন। জ্যাকসনের এটাই প্রথম গুরুত্বপূর্ন পদক।
