২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নর্থ বেঙ্গল সি. এ. হকির ফাইনালে বিকেএসপি লাল ও পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দল

নর্থ বেঙ্গল সি. এ. ৩য় বিকেএসপি কাপ অনুর্ধ্ব ১৮ হকি প্রতিযোগিতার ফাইনালে উঠেছে বিকেএসপি লাল ও ভারতের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হকি একাডেমি দল। বিকেএসপিতে মঙ্গলবার সেমিফাইনালে এই দু’দল নিজ নিজ খেলায় জয়ী হয়ে ফাইনাল নিশ্চিত করে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2005, 07:25 PM

Updated : 26 Apr 2022, 05:58 PM

প্রথম সেমিতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হকি একাডেমি দল ৩ - ১ গোলে বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ) লাল দলকে হারায়। অপর সেমিফাইনালে বিকেএসপি লাল দল এক গোলে বিএইচএফ সবুজ দলকে হারিয়ে ফাইনালে উঠে যায়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান বৃহস্পতিবার প্রধান অতিথি হেসেবে ফাইনাল ম্যাচ উপভোগ এবং পুরস্কার বিতরণ করবেন। একই দিন ফাইনালের আগে বিএইচএফ লাল ও সবুজ দল তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে।