ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন জয়সুরিয়া
বিশ্বের চতুর্থ এবং শ্রীলংকার প্রথম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন জয়সুরিয়া।
মঙ্গলবার ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে ১০ হাজার ক্লাবের সদস্য হওয়ার জন্য জয়সুরিয়ার প্রয়োজন ছিল মাত্র ১০ রান । জয়সুরিয়া এ ম্যাচে ৬৭ রান করেন।
জয়সুরিয়া ছাড়া ১০ হাজার ক্লাবের বাকি ৩ সদস্য হলো ভারতের শচিন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি এবং পাকিস্তানের ইনজামামাল উল হক।
৩৪৮ ম্যাচে শচীনের সংগ্রহ ১৩ হাজার ৬৪২ রান, ইনজামামের ৩৪৪ ম্যাচে ১০ হাজার ৯৩৩, এবং গাঙ্গুলির ২৭৩৬ ম্যাচে ১০ হাজার ১১ রান। ১৯৮৯ - ৯০ সালে ক্যারিয়ার শুরু করা শ্রীলংকার সাবেক অধিনায়ক জয়সুরিয়া ৩৩৭ ম্যাচে এ মাইলফলক স্পর্শ করলেন।
