জয়সুরিয়া দশ হাজার রান পূরণের লক্ষ্যে লড়বে
দশ হাজার রান পূরণ করতে মাত্র ১০ রান পিছিয়ে আছেন শ্রীলঙ্কান ওপেনার সনাৎ জয়সুরিয়া। মঙ্গলবার তিনজাতি ইন্ডিয়ান অয়েল কাপের শিরোপা নির্ধারণী ম্যাচের আগে দুটি ম্যাচ তিনি কাঁধের ইনজুরির কারণে খেলতে পারেননি। একদিনের সীমিত ওভারে ৩৩৬টি ম্যাচ খেলে জয়সুরিয়ার সংগ্রহ করেছেন ৯৯৯০ রান।
ভারতের শচিন টেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলী এবং পকিস্তানের অধিনায়ক ইনজামাম উল হক ইতোমধ্যে ১০ হাজার রান অতিক্রম করেছেন। টেন্ডুলকার ৩৪৮ ম্যাচ খেলে রান তুলেছেন ১৩,৬৪২। দ্বিতীয় শীর্ষ স্থান অধিকারী ইনজামাম ১০,৯৩৩রান করেছেন ৩৪৪ ম্যাচ খেলে। আর গাঙ্গুলী চার ম্যাচ নিষিদ্ধ থাকার পর চলতি সিরিজেই ১০ হাজার রান পূর্ণ করার সার্মথ্য দেখান। গাঙ্গুলীর সংগৃহীত রান এখন ২৭২ ম্যাচে ১০,০১৮ রান। বাঁহাতি জয়সুরিয়া ১০ রান করলেই এলিট ক্লাবে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে জায়গা করে নিবেন।
