অমৃত লাল দে দাবার শীর্ষে জিয়া ও মালেক
পঞ্চম অমৃত লাল দে দাবার পঞ্চম রাউন্ড শেষে রোববার শীর্ষে উঠে এসেছেন গ্রান্ড মাষ্টার জিয়াউর রহমান ও আব্দুল মালেক। উভয়ই পাঁচ পয়েন্ট করে সংগ্রহ করেছেন।
পঞ্চম রাউন্ডে জিয়া হারান চঞ্চলকে, অন্যদিকে মালেক জয়লাভ করেন দেলোয়ারের বিরুদ্ধে।
চার পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন দশ দাবাড়–। এরা হলেন- ফিদে মাষ্টার মেহেদী হাসান পরাগ, উতেন, রেজা, মাসুদা, দেলায়ার, জাভেদ, চঞ্চল, সুমন, আলী ও কবির।
