শ্বাসরুদ্ধকর ম্যাচে অস্ট্রেলিয়াকে ২ রানে হারিয়ে অ্যাশেজ লড়াইয়ে ফিরল ইংল্যান্ড
টেস্ট ইতিহাসের আরেকটি অবাক করা জয় পেয়েছে ইংল্যান্ড। নাটকীয় এ জয়ের ফলে ইংল্যান্ড ফিরে এসেছে অ্যাশেজ লড়াইয়ে। রোববার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জয়ের খুব কাছাকাছি পৌঁছেও কাঙ্খিত জয়ের ছোঁয়া পায়নি অস্ট্রেলিয়া। এ জয়ের ফলে অ্যাশেজ এখন ১ - ১ এ।
সকালে মাঠে নেমে মাইকেল ক্যাচপ্রোইচ, শের্ন ওয়ার্ন ও ব্রেট লি লড়ে গেছেন অসম সাহসে। আগের দিন ৮ উইকেট পড়ে যাওয়ায় কেউ কি ভেবেছিল আ্যাজবাস্টনে এমন নাটক হতে যাচ্ছে। ইংলিশ দর্শকরা মাঠে জয়ের আশা নিয়েই গিয়েছিল কিন্তু সে জয় পেতে ইংলিশ বোলারদের এমন ঘাম ঝরাতে হবে এমনটি কেউ ভাবেনি।
জয়ের জন্য ১০৭ রানের দরকার ছিল হাতে মাত্র দুই উইকেট- এ অবস্থায় খেলতে নেমে ওয়ার্নের ৪২ রানের ইনিংসই অসিদের আশা জাগায়। ওয়ার্নে আত্মবিশ্বাসী স্ট্রোকগুলি সত্যিই ছিল দেখার মত। তিনি ব্রেট লির সাথে ৪৫ রানের একটি জুটি উপহার দেন।
জয়ের জন্য যখন ৬২ রান দরকার তখন অস্ট্রেলিয়ার কাছে আক্রমনাত্মক খেলা ছাড়া আর কোনও অস্ত্র ছিল না।
অস্ট্রেলিয়ান পেস আক্রমণকে তারা তুচ্ছ করে একটার পর একটা বল সীমানার বাইরে পাঠান। ভাগ্য সহায় ছিল না ওয়ার্নের ফ্লিনটফের বলে হিট উইকেট হয়ে তাকে বিদায় নিতে হয়। এরপর ক্যাচপ্রোইচ ও মূল্যবান একটি ইনিংস খেলেন কিন্তু খেললে কী হবে জয় আসেনি এ ইনিংস থেকে। অ্যাশেজ মিশনের আরেকটি যুদ্ধ জয়ের স্বপ্ন ভঙ্গ হল অসিদের। লি শেষ পর্যন্ত ৪৩ রানে অপরাজিত থাকলেও লড়াই করে জয় থেকে মাত্র দুই রান পেছনে থেকে হার্মিসনের কাছে আত্মসমর্পন করেন ক্যাচপ্রোইচ। জোনসের হাতে ধরা পড়ার আগে তিনি খেলেন ২০ রানের মূল্যবান একটি ইনিংস।
